Dialogue Between Two Friends About the Problem of Load Shedding

Load shedding is a common problem in Bangladesh. It interrupts study, work, and daily activities. The following dialogue between two friends about the problem of load shedding is written in simple English for Class 6 to SSC students. It is useful for spoken English, classroom learning, and examinations.

The problem of Load Shedding dialouge in 150 words 

Ratul: Hello, Imran. How are you today?
Imran: Hello. I am fine, but the frequent load shedding is very annoying.
Ratul: I agree. It disturbs my studies almost every evening.
Imran: Last night the power was out for more than three hours.
Ratul: I could not complete my science assignment because of the darkness.
Imran: Small shops and students suffer the most during long power cuts.
Ratul: We should keep rechargeable lights and power banks ready.
Imran: Yes, and everyone should avoid wasting electricity at home.
Ratul: Using energy-saving bulbs can also reduce unnecessary power use.
Imran: I hope the electricity supply becomes more stable soon.
Ratul: Until then, we must use electricity carefully.
Imran: You are right. Saving electricity is a good habit for every citizen.

বাংলা অনুবাদ

রাতুল: হ্যালো, ইমরান। আজ কেমন আছ?
ইমরান: হ্যালো। আমি ভালো আছি, কিন্তু বারবার লোডশেডিং খুব বিরক্তিকর।
রাতুল: আমিও তাই মনে করি। প্রায় প্রতি সন্ধ্যায় আমার পড়াশোনায় বাধা পড়ে।
ইমরান: গত রাতে তিন ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না।
রাতুল: অন্ধকারের কারণে আমি আমার বিজ্ঞান বিষয়ের কাজ শেষ করতে পারিনি।
ইমরান: দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ছোট দোকানদার ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পায়।
রাতুল: আমাদের রিচার্জেবল লাইট ও পাওয়ার ব্যাংক প্রস্তুত রাখা উচিত।
ইমরান: হ্যাঁ, আর বাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।
রাতুল: বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করলেও বিদ্যুতের অপচয় কমে।
ইমরান: আশা করি শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
রাতুল: ততদিন আমাদের সবাইকে সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।
ইমরান: ঠিক বলেছ। বিদ্যুৎ সাশ্রয় করা প্রতিটি নাগরিকের ভালো অভ্যাস।

The problem of Load Shedding dialouge in 200 words 

Tamim: Assalamu alaikum, Adnan. How are you today?
Adnan: Wa alaikum assalam. I am fine, but the frequent load shedding is very frustrating.
Tamim: I feel the same because it disturbs my evening study every day.
Adnan: Last night the electricity was off for almost four hours in our area.
Tamim: I could not finish my homework or revise for my weekly test.
Adnan: My younger sister also could not attend her online class.
Tamim: Many small shops lose customers because of long power cuts.
Adnan: Hospitals and other important services also face difficulties without electricity.
Tamim: We should switch off unnecessary lights and fans to reduce waste.
Adnan: Using LED bulbs and energy-saving devices can also help.
Tamim: I always keep a rechargeable light and a fully charged power bank at home.
Adnan: That is a smart idea for emergencies.
Tamim: I hope the electricity supply will improve very soon.
Adnan: In the meantime, we should use electricity wisely and encourage others to do the same.

বাংলা অনুবাদ

তামিম: আসসালামু আলাইকুম, আদনান। আজ কেমন আছ?
আদনান: ওয়ালাইকুমুস সালাম। আমি ভালো আছি, কিন্তু ঘন ঘন লোডশেডিং খুবই বিরক্তিকর।
তামিম: আমারও একই অবস্থা। প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনায় বাধা পড়ে।
আদনান: গত রাতে আমাদের এলাকায় প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না।
তামিম: তাই আমি বাড়ির কাজ শেষ করতে বা সাপ্তাহিক পরীক্ষার জন্য পড়তে পারিনি।
আদনান: আমার ছোট বোনও তার অনলাইন ক্লাস করতে পারেনি।
তামিম: দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ছোট দোকানগুলোও ক্ষতির মুখে পড়ে।
আদনান: হাসপাতালসহ অনেক জরুরি সেবাও সমস্যায় পড়ে।
তামিম: আমাদের অপ্রয়োজনীয় বাতি ও পাখা বন্ধ রাখা উচিত।
আদনান: এলইডি বাতি ও বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করাও উপকারী।
তামিম: আমি সব সময় একটি রিচার্জেবল লাইট ও চার্জ দেওয়া পাওয়ার ব্যাংক রাখি।
আদনান: জরুরি সময়ের জন্য এটি খুব ভালো অভ্যাস।
তামিম: আশা করি খুব শিগগির বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।
আদনান: ততদিন আমরা সবাই সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করব এবং অন্যদেরও উৎসাহিত করব।

Leave a Comment