Smoking is one of the most harmful habits. It damages the lungs, heart, and many other parts of the body. It also affects family members through second-hand smoke. The following dialogue between two friends about bad effect of smoking uses easy English for Class 6 to SSC students. It is useful for classroom practice, daily conversation, and examinations.
Dialogue
Sabbir: Assalamu alaikum, Tanim. How are you today?
Tanim: Wa alaikum assalam. I am fine, thank you. How are you?
Sabbir: I am well. May I ask you something?
Tanim: Of course. What do you want to know?
Sabbir: Yesterday I saw a college student smoking near the bus stand. It made me feel sad.
Tanim: I feel the same. Smoking is a very bad habit and it slowly destroys health.
Sabbir: What problems can smoking cause?
Tanim: It can damage the lungs and heart. It also increases the risk of cancer and breathing problems.
Sabbir: I heard that people nearby also suffer.
Tanim: Yes. That is called second-hand smoke. Even children and older people can become sick because of it.
Sabbir: It also wastes a lot of money, doesn’t it?
Tanim: Yes. Instead of buying cigarettes, people can spend that money on healthy food or books.
Sabbir: How can young people stay away from smoking?
Tanim: They should choose good friends, play sports, keep busy with study, and say “No” with confidence if someone offers a cigarette.
Sabbir: Your advice is really helpful. I will always stay away from smoking and encourage others to live a healthy life.
Tanim: That is the right decision. A smoke-free life is a happy and healthy life.
বাংলা অনুবাদ
সাব্বির: আসসালামু আলাইকুম, তানিম। আজ কেমন আছ?
তানিম: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছ?
সাব্বির: আমিও ভালো আছি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি?
তানিম: অবশ্যই। কী জানতে চাও?
সাব্বির: গতকাল বাসস্ট্যান্ডের কাছে এক কলেজ ছাত্রকে ধূমপান করতে দেখলাম। দেখে খুব খারাপ লাগল।
তানিম: আমারও তাই মনে হয়। ধূমপান খুবই খারাপ অভ্যাস। এটি ধীরে ধীরে মানুষের শরীর নষ্ট করে।
সাব্বির: ধূমপান করলে কী কী সমস্যা হয়?
তানিম: এটি ফুসফুস ও হৃদযন্ত্রের ক্ষতি করে। এছাড়া ক্যান্সার এবং শ্বাসকষ্টের ঝুঁকিও অনেক বেড়ে যায়।
সাব্বির: শুনেছি, পাশে থাকা লোকেরাও ক্ষতির শিকার হয়।
তানিম: ঠিক তাই। একে পরোক্ষ ধূমপান বা সেকেন্ড-হ্যান্ড স্মোক বলা হয়। এর কারণে শিশু ও বয়স্করাও অসুস্থ হয়ে পড়তে পারেন।
সাব্বির: এতে তো অনেক টাকাও নষ্ট হয়, তাই না?
তানিম: অবশ্যই। সিগারেট কেনার বদলে সেই টাকা ভালো খাবার, বই বা দরকারি কাজে খরচ করা যায়।
সাব্বির: তরুণরা কীভাবে ধূমপান থেকে দূরে থাকতে পারে?
তানিম: ভালো বন্ধু বেছে নিতে হবে, খেলাধুলা করতে হবে, পড়াশোনায় মন দিতে হবে এবং কেউ সিগারেট দিলে আত্মবিশ্বাসের সঙ্গে “না” বলতে হবে।
সাব্বির: তোমার পরামর্শ সত্যিই খুব ভালো। আমি সব সময় ধূমপান থেকে দূরে থাকব এবং অন্যদেরও সুস্থ জীবনযাপনে উৎসাহ দেব।
তানিম: এটাই সঠিক সিদ্ধান্ত। ধূমপানমুক্ত জীবনই সুখী ও সুস্থ জীবনের চাবিকাঠি।